শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

টিকা সংরক্ষণে অত্যাধুনিক আট ডিপ ফ্রিজ পাচ্ছে চট্টগ্রাম

করোনার টিকা সংরক্ষণে কোভ্যাক্সের অত্যাধুনিক আটটি ডিপ ফ্রিজ পাচ্ছে চট্টগ্রাম। নগরের চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে স্থাপন করা হবে এগুলো।

এসব অত্যাধুনিক ফ্রিজে ফাইজারের মতো মাইনাস ডিগ্রি তাপমাত্রার করোনা টিকা সংরক্ষণ করা যাবে।

ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রথমবারের মতো গত ১২ অক্টোবর রাতে প্রথম চালানে ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা চট্টগ্রামে এসে পৌঁছে।

চট্টগ্রামের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে প্রথম ধাপে আসা ফাইজারের টিকা জেলা কার্যালয়ের ইপিআই সেন্টার হাউসে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে।

নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল কেন্দ্রে আগামী শনিবার থেকে এসব টিকা দেওয়া শুরুর কথা। তালিকা অনুযায়ী চট্টগ্রামে অত্যাধুনিক আটটি ডিপ ফ্রিজ আসছে।

কোভ্যাক্স কোল্ড চেইন ইকুইপমেন্টের আওতায় ইপিআই স্টোরের জন্য ডিপ ফ্রিজার সরবরাহ, স্থাপন ও চালু করা হবে। ডিপ ফ্রিজার ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর