শিরোনাম
icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
down of head

শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা

অভিনয়ে অনিয়মিত অনেক বছর ধরে। নিজের মনপছন্দের জীবন যাপন করে চলেছেন সাদিয়া জাহান প্রভা। এই জীবনের বড় অংশ জুড়ে আছে ভ্রমণ। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান তিনি। কখনো পরিবার, বন্ধুদের নিয়ে, কখনো একাই বেরিয়ে পড়েন অচেনাকে জানার নেশায়।

সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রভা। তাতে দেখা গেল, এমন একটি স্থানে ঘুরতে গেছেন তিনি, যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

কিন্তু কোথায় ঘুরতে গেলেন প্রভা? তার পোস্ট থেকেই জানা গেল সে তথ্য। শ্রীলঙ্কায় ঘুরতে গেছেন তিনি। আর নতুন ছবিগুলো তুলেছেন দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলেন। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্র সৈকত থেকে ভিডিও বার্তা দিয়ে জানান, একাই ঘুরে গেছেন সেখানে।

ওই ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

সম্পর্কিত খবর