বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯ টাকা ৫১ পয়সা।



