ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।



