শিরোনাম
icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড
down of head

১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত!

জিনান মাহমুদ :

২৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধের নামে মাত্র ১০ কোটি টাকা গ্রাহকদের দিয়ে- বাকি ১৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে। অর্থ আত্মসাৎতের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বোর্ড সভার সিদ্ধান্ত ছাড়াই ভারপ্রাপ্ত সিইও আমজাদ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। হোমল্যান্ডে ভয়াবহ শেয়ার জালিয়াতি, ব্যাপক আর্থিক অনিয়ম এবং পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আমজাদ হোসেন।

অভিযোগে তিনি জানান, গত ১৯ আগস্ট আইডিআরএ হোমল্যান্ডকে বিজিটিবি ভাঙ্গিয়ে ২৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধের নির্দেশ দেয়। কিন্তু চেয়ারম্যান ইডরাকে মিথ্যা তথ্য দিয়ে ২৫ কোটি টাকার চেক ইস্যু করে, ১০ কোটি টাকা গ্রাহকদের দিয়ে- বাকি ১৫ কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন।

হোমল্যান্ড লাইফে হিসাব সংক্রান্ত চরম অসংগতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, হিসাব বিভাগে বকেয়া দাবি ৪১ কোটি ১৩ লাখ টাকা দেখালেও আইটি বিভাগের ডেটাবেজে তা প্রায় ১১৯ কোটি ৫৬ লাখ টাকা ঝুলছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বৈধতাহীন কোম্পানির হেড অব মার্কেটিং ও ডিএমডি জাকির হোসেন মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে জোর করে দুই কোটি টাকারও বেশি নগদ সংগ্রহ করে ব্যাংকে না পাঠিয়ে সরাসরি প্রিমিয়াম হিসেবে কম্পিউটার সিস্টেমে এন্ট্রি করেন। যার নির্দেশনা কোম্পানির চেয়ারম্যানের পক্ষে ফোন করে দিতেন কোম্পানি সচিব মো. সাহেদুল ইসলাম। পাশাপাশি সাবেক বেশ কয়েকজন সিইও-র বিরুদ্ধেও অতীতে একইভাবে চেক ইস্যু করে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

প্রাতিষ্ঠানিক জালিয়াতির পেছনে দীর্ঘদিনের জাল শেয়ারের বিষয় তুলে ধরে অভিযোগে বলা হয়, চেয়ারম্যান জামাল উদ্দিন এবং পরিচালক কামাল মিয়া, আব্দুল হাই, আব্দুল আহাদ ও জামাল মিয়া দীর্ঘ ১৭ বছর ধরে জাল শেয়ার সার্টিফিকেট নিয়ে অবৈধভাবে পর্ষদে বহাল রয়েছেন। তাঁদের নামে থাকা ৮০,০০০ শেয়ার মূলত ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি পরিচালক এনাম উদ্দিন আহমেদ তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকে (বর্তমান আইসিবি ইসলামী ব্যাংক) বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন এবং খেলাপির দায়ে ব্যাংক তা জব্দ করে রাখে।

হাজার হাজার গ্রাহকের স্বার্থ রক্ষায় ১৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টা, জাল শেয়ার, দুর্নীতি ও লুটপাটের বিষয়ে জরুরি বিশেষ নিরীক্ষার (স্পেশাল অডিট) দাবি জানিয়েছেন আমজাদ হোসেন।

 হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সদ্য অব্যাহতিপ্রাপ্ত ভারপ্রাপ্ত সিইও আমজাদ হোসেন চৌধুরী অর্থবাংলাকে বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানিতে কোটি কোটি টাকার আর্থিক অসংগতি ও জালিয়াতি নজরে আসে। বিজিটিবি ভাঙ্গিয়ে গ্রাহক ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অনৈতিক প্রস্তাব মেনে নিইনি বলেই আমাকে অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হোমল্যান্ড রক্ষায় আইডিআরএ-র কাছে বিশেষ নিরীক্ষার দাবি জানিয়েছি।”

এ বিষয় জানতে ফোন করে চেয়ারম্যান জামাল উদ্দিনকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করের উত্তর মিলেনি।

আইডিআরএ জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান বলেন, “হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের অনিয়ম ও অব্যাহতির বিষয় নিয়ে অনেক অভিযোগ রয়েছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পর্কিত খবর