শিরোনাম
icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর
down of head

ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের

রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বিভিন্ন ধরনের ফলের দাম। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে বেশ কিছু ফলের দাম এখনো তুলনামূলক বেশি। ফলে দামে কিছুটা স্বস্তি ফিরলেও সব ধরনের ফল এখনো ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন ফলের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ফুজি আপেল ৩০০ টাকা, দিলশান আপেল ২৫০ টাকা এবং ছোট আকারের আপেল ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মানভেদে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা, পেঁপে ৫০ থেকে ৮০ টাকা এবং সাদা আঙুর ৪০০ টাকায়। আকারভেদে প্রতিটি আনারস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি কালো আঙুর ৫৫০ টাকা, আনার ৩৫০ টাকা, ড্রাগন ফল ২৪০ থেকে ২৬০ টাকা, পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা এবং নাশপাতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সাম্মাম প্রতি কেজি ১০০ টাকা এবং দেশি মাল্টা ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী সাইয়েদুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় ফলের দাম কিছুটা কমেছে। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে।

বাজারের আরেক ফল ব্যবসায়ী সুলতান আহমদ বলেন, মাল্টা ও আপেলের দাম কিছুটা কমেছে। বর্তমানে মাল্টা প্রতি কেজি ২৮০ টাকা দরে বিক্রি করছেন, যা গত সপ্তাহে ৩০০ টাকার বেশি ছিল। এ ছাড়া নাশপাতি বিক্রি করছেন ৩২০ টাকা কেজি দরে। তিনি জানান, আফ্রিকান আপেলের দাম তুলনামূলক বেশি। বর্তমানে প্রতি কেজি আফ্রিকান আপেল ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে ফল কিনতে আসেন আলী হোসেন। তিনি বলেন, আড়াই কেজি পাকা পেঁপে কিনেছেন ১৫০ টাকায়। তাঁর মতে, ফলের দাম অনেকটাই নির্ভর করে আকারের ওপর। ছোট আকারের পেঁপে ৫০ টাকা কেজি দরেও পাওয়া যাচ্ছে। দেশি ফলের দাম তুলনামূলক কম থাকায় তিনি এসব ফলই বেশি কেনেন।

এদিকে ফল কিনতে আসা অন্যান্য ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কিছু ফলের দাম কমলেও বাজারে সব ধরনের ফল কেনার ক্ষেত্রে এখনো হিসাব করে চলতে হচ্ছে তাঁদের। বিশেষ করে বিদেশি ফলের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে ফল কিনছেন।

ক্রেতাদের মতে, আপেল ও মাল্টার দাম কিছুটা কমায় স্বস্তি ফিরলেও সামগ্রিকভাবে ফলের বাজার এখনো পুরোপুরি ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি। তাই দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য ফল কেনা সহজ হবে।

সম্পর্কিত খবর