শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ

বীমা গ্রাহকদের জন্য সুখবর এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির উদ্যোগে আগামী ৮ নভেম্বর চতুর্থ দফায় ১৯ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৭০৭ টাকার অনিষ্পন্ন বীমা দাবি পরিশোধ করা হতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে পাওনা অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা ৫ হাজার ৮৪৩ জন পলিসিধারকের ভোগান্তি কমাতে এবং তাঁদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

বীমা খাতের গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং তাঁদের পাওনা অর্থ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে বীমা দাবির অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা আরও কিছু গ্রাহক তাঁদের প্রাপ্য অর্থ ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, দাবি নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং খাতে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান।

তালিকা অনুযায়ী চতুর্থ দফায় বিভিন্ন বীমা কোম্পানির পরিশোধিত দাবির পরিমাণ নিচে দেওয়া হলো:

 

* ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৮ কোটি ৩৭ লাখ টাকা।

* হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।

* পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি টাকা।

* প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯ লাখ টাকা।

* বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৭ লাখ টাকা।

সাদিক আরমান আরও বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি দ্রুত নিষ্পত্তিতে আইডিআরএ নিয়মিত তদারকি করছে এবং পর্যায়ক্রমে সব অনিষ্পন্ন দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলেছে। এই ধরনের ধারাবাহিক পদক্ষেপে বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট দূর হবে এবং বীমা কোম্পানিগুলোতে সুশাসন ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনিষ্পন্ন বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দফায় আগামী ৮ নভেম্বর এ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্পর্কিত খবর