শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উদ্দেশ্যমূলক এ ঘটনা

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্দেশ্যমূলক কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ইসমাইল হোসাইন বলেন,  কুমিল্লায় যে ঘটনা ঘটানো হয়েছে তা নাটক, ষড়যন্ত্র ও দেশের ভেতরে অশান্তি করার জন্য হয়েছে। দেশের ভেতরে কয়েকদিন আগে হেফাজত তাণ্ডব চালিয়েছিল। আরেকটি তাণ্ডব চালাতে এটি ঘটানো হয়েছে ও ষড়যন্ত্র করা হয়েছে। সরকারকে বিপদে ফেলতে, দেশে অশান্তি তৈরি করতে এটি করা হয়েছে।’

তিনি বলেন, সকল ধর্মের মানুষের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের বিপদাপদে এগিয়ে আসাই আমাদের শান্তির ধর্ম ইসলাম ও রাসুলের (সা.) শিক্ষা। বিদায় হজের ভাষণে মহানবীর (সা.) সুস্পষ্ট ঘোষণা ছিল- মানুষের সঙ্গে মানুষের মাতৃতুল্য সহবস্থান নিশ্চিত করতে হবে। কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা বা অশান্তি সৃষ্টি করতে কঠোরভাবে বারণ করে গেছেন তিনি।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল বলেই আমরা পেয়েছি এই সোনার বাংলা। সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ।

কুমিল্লায় ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে মাওলানা ইসমাইল হোসাইন বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দোসররাই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এরা অতীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ফটোশপের মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যাদের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে তাদের চিহ্নিত করে, অবিলম্বে আইনের আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

সম্পর্কিত খবর