শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কুমিল্লার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

কুমিল্লা শহরের নানুয়ার দিঘিরপাড়ের একটি মণ্ডপে উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলা ও গত রাতে চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। দেশের জনগোষ্ঠীর কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবে এখন নিরাপত্তা নেই। সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে না পারা, আইনশৃঙ্খলার চরম অবনতি, অসহনীয় বেকারত্ব, সরকারি দলের লোকদের ব্যাপক চাঁদাবাজি, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার, ক্ষমতাসীনদের নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসা রটানো, নাগরিকদের বাক-ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেওয়াসহ দেশের নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটি সরকারের পরিকল্পিত চক্রান্ত।

মির্জা ফখরুল বলেন, আবহমান বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বিত বৈশিষ্ট্যকে বিকৃত করে ক্ষমতাসীনরা সংকীর্ণ দলীয় স্বার্থে ফায়দা লুটতে চাচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ ষড়যন্ত্রের স্বরূপ বোঝে। তাই সচেতন দেশবাসী সরকারের অশুভ পরিকল্পনা সহজেই টের পায়। গতকাল কুমিল্লায় যে ঘটনা ঘটলো এর দায় সরকার এড়াতে পারে না।

তিনি বলেন, এ সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, উত্তেজনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ব্যাপক মাত্রায় বেড়েছে। এসব অপকর্মের সঙ্গে সরকারি দলের লোক জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারের প্রত্যক্ষ মদতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কুমিল্লার ঘটনায় জনজীবনে শঙ্কা তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর