শিরোনাম
icon আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ক্রিকেটার icon বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম icon বিশ্ববাজারে তেলের দামে বড় পতন icon ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন icon বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি icon ১২ কেজি এলপিজির দাম ২২৩ টাকা বৃদ্ধি icon তরুণদের ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু icon ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা icon স্বর্ণের দামে বড় লাফ icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো icon দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস icon লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল icon আজও সূচক ও লেনদেনের পতন icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা
down of head

বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সংগঠনটির সহ-সভাপতি মো. শামীম ইসলাম।

সোমবার (২ নভেম্বর) বিটিএমএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিটিএমএর তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ছুটিতে যান সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। পরে ১১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসেন সহ-সভাপতি মো. শামীম ইসলাম। বিটিএমএ ও সরকারের বিভিন্ন দপ্তর বিষয়টি নিয়ে তখন থেকেই অবগত। তবে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি। এরপর গত ১ নভেম্বর বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর পর ২ নভেম্বর বিষয়টি প্রকাশ্যে এনেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিএমএর বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেল ১১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। এ সময়ে সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহ-সভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বিটিএমএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

এর আগে রোববার রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শওকত আজিজ রাসেল বিটিএমএ’র সভাপতি। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সোচ্চার ছিলেন। তার উচ্চকণ্ঠ প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিএনপিপন্থি ব্যবসায়ী হিসাবেও তিনি পরিচিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে লড়ার প্রস্তুতিও ছিল তার।

সম্পর্কিত খবর