শিরোনাম
icon ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন icon বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি icon ১২ কেজি এলপিজির দাম ২২৩ টাকা বৃদ্ধি icon তরুণদের ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু icon ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা icon স্বর্ণের দামে বড় লাফ icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো icon দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস icon লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল icon আজও সূচক ও লেনদেনের পতন icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা icon বাড়লো সোনার দাম icon তাপপ্রবাহে বছরে ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম
down of head

বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খানকে ওএসডি করা হয়েছে। গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রকিবুর রহমান খান ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। সরকারি নথিতে তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরিপ্রাপ্ত হিসেবে উল্লেখ থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান অনুযায়ী, তিনি মূলত ওই কোটায় আবেদনই করেননি। এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুদক তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই ২৯তম বিসিএসের প্রথম নিয়োগ গেজেটে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনকে নিয়োগ দেওয়া হয়। তখন মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৪টি পদ শূন্য ছিল। এর প্রায় ১৩ মাস পর রকিবুর রহমান খানসহ আরও কয়েকজনকে নিয়োগ দিয়ে দ্বিতীয় দফায় গেজেট প্রকাশ করা হয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে জানায়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে ২৯তম বিসিএসের ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। ওই চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় মাসেরও বেশি সময় পর অবশেষে রকিবুর রহমান খানকে ওএসডি করা হলো।

সম্পর্কিত খবর