শিরোনাম
icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন icon ফেডারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon সিএফও নিয়োগ নিয়ে আইডিআরএর সার্কুলার বাতিলের দাবি icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন icon হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৪ icon ডেঙ্গুতে হাসপাতালে আরও ১,৬৩৩ জন icon ৪৫ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ
down of head

পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, দর কমেছে ১৯০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে ৪৮২ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৪৩ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৪ পয়েন্টে।

সিএসইতে ১৮০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির দর বেড়েছে, কমেছে ৮৪ টির এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর