শিরোনাম
icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা সুজাত শিমুল। বিয়ে করেছেন তিনি। তার জীবনসঙ্গীর নাম জান্নাতুন নেছা; তিনিও থিয়েটার ও আবৃত্তিশিল্পী। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের ছবিসমেত খবরটি সুজাত শিমুল নিজেই ফেসবুকে জানিয়েছেন। এক বার্তায় শিমুল বলেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে সাথে নিয়েই মুল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ের দেনমোহর নিয়ে আলাদা চর্চা হচ্ছে। কারণ অংকটা ৯৯৯ টাকা। এরকম ব্যতিক্রম অংকের দেনমোহর কেন? সে বিষয়ে গণমাধ্যমকে শিমুল জানান, জীবন ও বিয়ে নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি থেকেই এই সংখ্যাটা বেছে নিয়েছেন তারা।

সুজাত শিমুল বলেন, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

এখানেই শেষ নয়, শিমুলের মতে, ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে স্বাভাবিকভাবেই একটি শূন্যস্থান থাকে। এটাও জীবনের সঙ্গে সম্পর্কিত। মানুষের জীবনও কখনো পরিপূর্ণ হয় না। ৯৯৯ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনে এই ভাবনাও ছিল তাদের মনে।

সম্পর্কিত খবর