down of head

আবারও বীমা দাবির টাকা পরিশোধ করবে আরডিআরএ

বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরানো এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে ফের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির উদ্যোগে আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে তৃতীয় দফায় ৭,৬৪১ জন পলিসিধারীর অনুকূলে মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ-এর জনসংযোগ বিভাগ।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পরিচালিত চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ বিতরণ করা হচ্ছে।

​তৃতীয় দফায় যেসব কোম্পানি বীমা দাবি পরিশোধ করবে-

​পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২,৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: ২,১৪০ জন গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা
সানলাইফ ইন্স্যুরেন্স: ১,৫৭৩ জন গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকা
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স: ১,৩৮১ জন গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স: ১৬৫ জন গ্রাহককে ৩০ লাখ টাকা
বায়রা লাইফ ইন্স্যুরেন্স: ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা

এর আগে দুই দফায় আইডিআরএ-এর উদ্যোগে মোট ৮,৪১৭ জন পলিসিধারীকে ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ২,৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন গ্রাহককে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা দেয়া হয়েছিল।

৪ অক্টোবরের তৃতীয় দফার পর সংস্থাটির বিশেষ উদ্যোগে তিন দফায় সব মিলিয়ে ১৬,০৫৮ জন পলিসিধারীকে মোট ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ সম্পন্ন হবে।

​আইডিআরএ জানায়, ধারাবাহিক এই উদ্যোগ দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় এ সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর