down of head

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ এবং বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিও হিসাবে জমা দিয়েছে।

এর আগে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

সম্পর্কিত খবর