শিরোনাম
icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

হাম-উপসর্গে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১,৩০৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সম্পর্কিত খবর