শিরোনাম
icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

সহজে মিলবে ডলার, বাড়বে বাণিজ্য সুবিধা

বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা আরও সহজ করতে দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটকে (ওবিইউ) সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিভিন্ন মুদ্রার মধ্যে ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করতে পারবে ওবিইউগুলো। এতে আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকের লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার, সম্পদ ও দায় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সুবিধা দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় ওবিইউগুলো নিজেদের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্যান্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও ওবিইউ এবং সংশ্লিষ্ট বিদেশি কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করা যাবে।

এর ফলে ওবিইউগুলো তুলনামূলক কম খরচের উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী তহবিলের কাঠামো সাজানো এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনা বা হেজিং করার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে অনুমোদিত বাণিজ্য অর্থায়নে এ সুবিধা কাজে লাগাতে পারবে ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহের খরচ কমানো সম্ভব হলে আমদানি-রপ্তানি ও অন্যান্য অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বাড়বে।

তবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এসব লেনদেন অবশ্যই অনুমোদিত গ্রাহক লেনদেন, প্রকৃত তহবিলের প্রয়োজন, নিষ্পত্তির দায়, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা অথবা বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক ওবিইউগুলোকে বিচক্ষণ বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছে। প্রয়োজনে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করে উপযুক্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচা বা ক্রস-কারেন্সি সোয়াপের মাধ্যমে বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে ওবিইউগুলোর বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়ন ও ব্যাংকিং সেবা আরও সহজ এবং প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি হবে।

সম্পর্কিত খবর