down of head

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইদ্রিস মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

সম্পর্কিত খবর