শিরোনাম
icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে icon ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর
down of head

মার্চে নেপাল সফরে বাংলাদেশ

নেপালের সঙ্গে এর আগে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ। দুই দলের যা দেখা হয়েছে, সেটি বৈশ্বিক আসরে। ক’দিন আগেই জানা গিয়েছিল, বাংলাদেশকে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলা প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিল।

এবার নেপাল সফরের চূড়ান্ত ঘোষণা দিল বিসিবি। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ।

২০২৭ সালের ২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আর নেপাল। একদিন পর ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এরপর ৩০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশও বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে দুই দেশের বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

সম্পর্কিত খবর