শিরোনাম
ইউরোপের বাজারে বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠানবাতিল ১৩৪ ফ্লাইট, বিপাকে ২০ হাজার যাত্রীউপকূল রক্ষায় এখনই বিনিয়োগ জরুরি: এডিবিসাজেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণাডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩দক্ষিণ আমেরিকায় ৩ মাসে রপ্তানি আয় বেড়েছেপাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩%রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল জ্বালানিটানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দামসাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুরজন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ ৭ দিননিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জাআজ বিজয়া দশমীনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বড় উদ্যোগ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
down of head

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি।

এর আগে সকাল ৭টায় সেখানে সমাবেশ করে ১১ দলীয় ঐক্য জোট।

দাবিগুলো হলো—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

আজকের এই কর্মসূচিতে বেশ কয়েকটি পথসভা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে হবে।

সর্বশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে জোটের এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ ও মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লং মার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।

সম্পর্কিত খবর