শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা
down of head

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন প্রভা

কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তার নতুন করে ঘর বাঁধার খবর। তবে এসব প্রতিবেদনে প্রভার নিজের কোনো বক্তব্য ছিল না। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। এমনকি চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি জড়াননি বলে দাবি করেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা লেখেন, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করা জরুরি। তার ভাষ্য, লেখার শক্তি যেমন কাউকে ভয়ংকর মানুষ হিসেবে তুলে ধরতে পারে, তেমনি একই কলমে কাউকে চমৎকার মানুষ হিসেবেও উপস্থাপন করা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রভা আরও অনুরোধ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে বিশ্বাসযোগ্য প্রমাণ নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে। একই সঙ্গে অনুসারীদেরও ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

অভিনেত্রী জানান, তার কর্মজীবন, ব্যক্তিগত জীবন কিংবা তাকে ঘিরে অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য থাকলে তা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অনুসারীদের জানাবেন। তাদের ভালোবাসা ও সমর্থনকেই নিজের শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রভা।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল নিয়ে আরও একটি ছবি প্রকাশ করলে তাকে ঘিরে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

এরপর গুঞ্জন ছড়ায়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এসব আলোচনার কোনো পর্যায়েই অভিনেত্রীর পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। শেষ পর্যন্ত নিজের বক্তব্যের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রভা জানিয়ে দিলেন, বিয়ের খবরটি সত্য নয়।

সম্পর্কিত খবর