শিরোনাম
icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার
down of head

কৃষিতে জয়ার সাফল্য, উচ্ছ্বসিত অভিনেত্রী

অভিনয়ে জয় করেছেন দুই দেশ-বাংলাদেশ ও ভারত। পর্দার বাইরে তার জীবনের রঙ একটু ভিন্ন। অন্য অনেক তারকার মতো শুধুই ‘গ্ল্যামারাস’ জীবন যাপন করেন না। বরং জয়ার স্বাচ্ছন্দ্য সাধারণে, প্রকৃতির কোলে।

গত কয়েক বছরের চেষ্টায় অভিনেত্রীর পাশাপাশি নিজের নামের পাশে কৃষক উপাধিও যোগ করেছেন জয়া। বাড়ির বাগানে চাষ করে চলেছেন বাহারি সব সবজি-ফল-ফুল। বেশ আগেই জয়া জানিয়েছেন, তার বাড়ির রান্নার জন্য কোনো কিছুই বাইরে থেকে কিনতে হয় না। সবকিছু নিজেরাই আবাদ করেন।

অভিনয়-ব্যস্ততা থেকে অবসর পেলেই জয়া ছুটে যান তার কৃষি আঙিনায়। গাছের পরিচর্যায় সময় কাটান। আর পরিপক্ব ফসল ঘরে তোলেন।

তেমনই কিছু ফসল তুললেন আজ। দুপুরে একটি পোস্টে দেখালেন কিছু স্থিরচিত্র। তাতে দেখা গেল, বড় দুটি ওল কচু, ডজন খানেক পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা আর পদ্মফুল। টাটকা সবজি-ফুলগুলো যেন চকচক করছে।

ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’

জয়ার বাগানের এসব সবজি-ফুল দেখে অবাক ও মুগ্ধ তার ভক্তরাও। একজন তারকা কতটা যত্ন নিয়ে আবাদ করছেন, তার ফসল যেন সেটারই সাক্ষ্য দেয়। অধিকাংশ মন্তব্যেই জয়ার এই কৃষিকাজকে উৎসাহিত করছেন নেটিজেনরা।

এদিকে অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।

সম্পর্কিত খবর