শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে ‘পদ্মা সেতু করবেন’ মুসা

 

সুইস ব্যাংকে আটকে থাকা তারা ৮২ মিলিয়ন ডলার পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেওয়ার পাশাপাশি পুলিশকে ৫০০ কোটি টাকা দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের।

১২ অক্টোবর বিকেলে ডিবি কার্যালয়ে যান মুসা বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ কথা বলেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।

হারুন-অর-রশীদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইচ ব্যাংকে আটকেক থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।

ডিবির এ কর্মকর্তা বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে।

৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, সুইচ ব্যাংকে তার টাকাটা আছে। তিনি ওই টাকা পেলে পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।

সম্পর্কিত খবর