down of head

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া ভোট বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট শেষ হওয়ার পর সংসদ ভবনেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।

ভোট গণনা শেষে প্রধন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের ভোটগ্রহণ শেষ, এখন গণনার পালা। জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন ভোট গণনা করবে। ভোট গণনা শেষে ফলাফল জানানো হবে।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন সংসদ সংসদ ভোটার হলেও ভোট দেন ৩৪৭ জন। কারণ ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন এবং হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া অসুস্থতার কারণে চিকিৎসাধীন হওয়ায় তারা ভোট দিতে আসতে পারেননি।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

সম্পর্কিত খবর