শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পদবি খান বলেই টার্গেট শাহরুখপুত্র আরিয়ান

মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেপ্তার নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার অভিযোগ, পদবি খান বলেই টার্গেট করা হচ্ছে আরিয়ানকে। নিজেদের কোর হিন্দুত্ববাদী ভোটব্যাংককে সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করছে কেন্দ্রের বিজেপি সরকার।

লখিমপুর খেরির কৃষক হত্যার প্রসঙ্গ তুলে এনে পিডিপি নেত্রী এদিন দাবি করেছেন, ”কেন্দ্রীয় সরকারের উচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সেসব না করে ওরা ২৩ বছরের একটি যুবকের পিছনে পড়ে রয়েছে। কারণ, তার পদবি খান। বিজেপির হিন্দুত্ববাদী ভোটব্যাংকের বিকৃত ইচ্ছাপূরণের জন্য এদেশে মুসলিমদের নিশানা করা হচ্ছে।” মাদক কাণ্ডে এর আগে অনেকেই শাহরুখ পুত্রের পাশে দাঁড়িয়েছেন। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন মুসলিম বলেই টার্গেট করা হচ্ছে তাকে। কিন্তু কেউই এভাবে সরাসরি বিজেপিকে আক্রমণ করেননি।

শনিবার মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান এবং তার সঙ্গীদের। মাদক কাণ্ডে জড়িত আরিয়ান, এই অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন আরিয়ান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টরা। শুক্রবার ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের শুনানি চলে শনিবার। সোমবারও এই সংক্রান্ত শুনানি হয়। কিন্তু স্বস্তি মেলেনি। জামিন পায়নি শাহরুখপুত্র। তাকে বুধবার পর্যন্ত হেফাজতেই থাকতে হবে।

সম্পর্কিত খবর