শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গেটওয়ে সার্ভিসে যুক্ত হলো সিটি ব্যাংক

অনলাইন লেনদেনে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের (এমপিজিএস) সঙ্গে যুক্ত হলো সিটি ব্যাংক লিমিটেড। মাস্টারকার্ডের সমন্বিত এই সেবার সঙ্গে সিটি ব্যাংক যুক্ত হওয়ার ফলে এ ব্যাংকের গ্রাহকরা সহজে অনলাইন সেবা ও পণ্য কেনাকাটার বিল পরিশোধ এবং কার্ড থেকে মোবাইল ওয়ালেটে টাকা স্থানান্তরের সুবিধা পাবেন।

এই পার্টনারশিপের ফলে এমপিজিএস কার্ডধারীরা একদিকে যেমন ডিজিটাল পদ্ধতিতে বিল পরিশোধ করতে পারবেন, তেমনি সেবাদাতা প্রতিষ্ঠানও প্রযুক্তিগত সুবিধা পেয়ে উপকৃত হবেন। এই সেবা চালুর মাধ্যমে দ্রুত সময়ে প্রতারণা ও ঝুঁকি চিহিৃত করা সম্ভব হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই সেবা নিয়ে এসেছি আমরা। এই সেবার মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন এই প্রত্যাশা করছি। সেবাটি এমনভাবে বানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকরা সহজে ও নিরাপদে অনলাইনে লেনদেন করতে পারবেন।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস (এমপিজিএস) ব্যবহার করে সিটি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে পণ্য কেনাকাটায় অধিকতর সুযোগ তৈরি করাই মাস্টারকার্ডের লক্ষ্য।’

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেসের প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকছে। এসব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে- টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, সহজ পেমেন্ট, টোকেনাইজেশন ও একই মার্চেন্টের সঙ্গে একাধিকবার লেনদেনের ক্ষেত্রে বারবার কার্ডের তথ্য না দেয়ার ঝামেলা এড়ানো ইত্যাদি। এছাড়া ড্যাশবোর্ড, ভার্চুয়াল টার্মিনাল, অনলাইন রিপোর্টিং সুবিধাসম্পন্ন মার্চেন্ট ম্যানেজমেন্ট পোর্টালও থাকছে।

 

সম্পর্কিত খবর