শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ব্যাডমিন্টনের কোর্টে বাতি জ্বালাতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

 

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলতে কোর্টে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর দাদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের দেলোয়ার মীরার ছেলে অপু মৃধা (২৫) এবং একই গ্রামের মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২২)।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের বিলে ব্যাডমিন্টন খেলার জন্য ৫/৬ যুবক একত্রিত হয়ে কোর্ট প্রস্তুত করে। রাতে খেলার জন্য লাইট জ্বালাতে বিদ্যুতের তারও টানা হয়। আজ রাতে খেলা শুরুর আগে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে লাইন এনে কোর্টের জাল টানানোর খুঁটির সঙ্গে লাগানো হয়। অন্ধকারের মধ্যে ছকেটে প্লাগ লাগাতে গেলে অপু বিদ্যুতায়িত হয়। এ সময় চিৎকার দিলে কাছে থাকা শাকিল অপুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেও স্পৃষ্ট হয়। এরপর অপু ও শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।’

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছেন। জানা গেছে, ব্যাডমিন্টন খেলার কোটে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।’

সম্পর্কিত খবর