শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে উসকানিমূলক কোনও বক্তব্য দেওয়া যাবে না।

১১ অক্টোবর ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী সচেতনতামূলক আলোচনা সভায় ও প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশি ও বিদেশি একটি চক্র মিলে ধর্মীয় অনুভূতিকে আঘাত হেনে দেশর সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে। এদের কোনও ধর্ম ও দল নেই। এই লোকগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এর জন্য সবাইকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ধর্মকে ব্যবহার করে জঘন্য অপরাধ করতে না পারে। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফেসবুক, ইউটিউবে এ ধরনের অপপ্রচার বেশি ঘটছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, যেন প্রযুক্তি ব্যবহার করে যারা ধর্ম নিয়ে কটূক্তি ছড়ায় এই ধরনের অপরাধীদের ধরার চেষ্টা করছি। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে তাদের আইনের আওতায় আনা হবে।’

ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। অনুষ্ঠানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর