down of head

৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নে কর সুবিধা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।

নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে এ কর প্রণোদনার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতারা এ সুবিধা পাবেন।

তারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন, তবে এ ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকার বেশি হবে না।

অন্যদিকে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো ধরনের কর প্রণোদনা দেওয়া হবে না বলে জানিয়েছে এনবিআর।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতাদের নির্ধারিত সময়ের আগেই রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রশাসনে শৃঙ্খলা আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর