বিপিসির নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছে সরকার।
রোববার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. জিয়াউল হক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।


