শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স
down of head

বে-মেয়াদি ফান্ডে সীমিত লাভ সংরক্ষণ সুবিধা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্পষ্ট করেছে যে, মিউচুয়াল ফান্ডের অর্জিত লাভ নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে সংরক্ষণের যে সুযোগ সম্প্রতি দেওয়া হয়েছে, তা শুধুমাত্র বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বুধবার (২৯ জুলাই) বিএসইসির আইন ডিভিশনের সিএমআরআরসি ডিপার্টমেন্টের রেগুলেটরি সেকশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে সই করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

নির্দেশনায় বলা হয়েছে, বিনিয়োগকারীদের সর্বোত্তম স্বার্থ সংরক্ষণ এবং বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯-এর ধারা ২০এ-এ দেওয়া ক্ষমতাবলে গত ১৫ জুলাই কমিশন একটি নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনায় নির্দিষ্ট ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড স্কিমকে নগদ লভ্যাংশ ঘোষণা না করে অর্জিত লাভ সংরক্ষণের সুযোগ দেওয়া হয়।

তবে নতুন নির্দেশনায় বিএসইসি জানায়, ১৫ জুলাই জারি করা ওই নির্দেশনা কেবল বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের জন্যই প্রযোজ্য হবে। ফলে অন্য কোনো ধরনের মিউচ্যুয়াল ফান্ড এই সুবিধার আওতায় পড়বে না।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯-এর ধারা ২০এ-এ দেওয়া ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর