শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ব্যাংকঋণ পরিশোধ করবে ইনডেক্স এগ্রো

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা দিয়ে স্বল্পমেয়াদি ব্যাংকঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৩৫ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ১০০ টাকার স্বল্পমেয়াদি ব্যাংকঋণ রয়েছে। আইপিও থেকে প্রাপ্ত টাকা দিয়ে এ ঋণের আংশিক পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। যদিও আইপিও ঘোষণা অনুযায়ী, এ টাকা দিয়ে মেশিনারি ও সরঞ্জাম কেনা এবং ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যবহার করার কথা ছিল।

আইপিওর টাকা থেকে ঋণ পরিশোধের কারণ ব্যাখ্যা করে কোম্পানিটি বলছে, তারা ২০১৬ সালের ২৭ অক্টোবর আইপিওর জন্য আবেদন করে। আর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায় চলতি বছরের ২০ জানুয়ারি। পুরো প্রক্রিয়ায় তাদের চার বছরের বেশি সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু ব্যবসায়িক স্বার্থে কোম্পানিটি আইপিও প্রক্রিয়া চলাকালীন সময়ের মধ্যে নিজস্ব অর্থ ও ব্যাংকঋণের মাধ্যমে মেশিনারিজ ও সরঞ্জাম স্থাপন সম্পন্ন করেছে। আর ভবন ও অন্যান্য নির্মাণের কাজ আংশিকভাবে সম্পন্ন করেছে। এজন্য এখন ওই খাতের অর্থ তারা ব্যাংকঋণ পরিশোধে ব্যবহার করবে।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের (আইপিও-পরবর্তী শেয়ারে) জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে আইপিও-পরবর্তী শেয়ার রয়েছে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৮১ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা।

সম্পর্কিত খবর