শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিয়ের দিন প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিষপান করেছেন আহসান মিয়া (২৩) নামে এক যুবক।  ১০ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আহসান মিয়ার সঙ্গে একই উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে আহসানকে সতর্ক করে। তারপরও চলতে থাকে তাদের প্রেম। এই অবস্থায় আহসানের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তরুণীর পরিবার। এরই মাঝে ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার।  রোববার বিয়ের দিন ধার্য করা হয় এবং চলে বিয়ের আয়োজন। এই খবর জানতে পেরে দুপুরে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করেন আহসান। পরে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিবারের লোকজন তাকে তার ফুফাতো বোনের বাড়ির সামনে রাস্তায় ফেলে চলে আসে। পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে বিয়ে বাড়িতে এমন অবস্থা তৈরি হলে তরুণীর পরিবার সন্ধ্যার পর বিয়ে শেষ করে বরের হাতে মেয়েকে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত খবর