শিরোনাম
icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

কাঁচা মরিচের বাজার আরও চড়া হয়েছে। বাজারে এখন ২৪০ থেকে ২৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছুঁইছুঁই।

এছাড়া, বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকার আশেপাশে। কোনো কোনো সবজি ১০০ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ইব্রাহিমপুর বাজার, শেওড়াপাড়া, বিজয় সরণীর কলমিলতা ও কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পূর্ব শেওড়াপাড়ার পাকার মাথায় ভ্যানে করে সবজি বিক্রি করেন হাসিব। তার ভ্যানে প্রতি পোয়া কাঁচা মরিচের দাম ৭০ টাকা হাঁকা হচ্ছে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়বে ২৮০ টাকা।

শেওড়াপাড়ার আরেকটি স্থানে ভ্যানে সবজি বিক্রেতার সঙ্গে কথা বললে তিনি কাঁচা মরিচের কেজির দাম জানালেন ৬০ টাকা পোয়া। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ছে ২৪০ টাকা।

এদিকে, রাজধানীর কচুক্ষেত বাচারে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি, বেগুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এখানে অন্যান্য সবজি কেজিতে ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর ইব্রাহিমপুর বাজারে কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায়, বেগুন ১০০ থেকে ১২০ টাকায়, পটল ৮০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, করলা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পর্কিত খবর