শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

জেলে পরিবারের তালিকা নিয়ে মতবিনিময় সভা

চরফ্যাশন উপজেলায় জেলে পরিবারের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন, সাবেক পৌর মেয়র বিএনপি সেতা আমিরুলইসলাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশ্রাফুররহমান দিপুফরাজী ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান সালাউদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সরকার ভিজিএফের উপকারভোগীদের তালিকা হালনাগাদের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করেছে।

সকলের আন্তরিক সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক ও হালনাগাদ তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎আলোচনা সভায় অংশ নেওয়া মৎস্যজীবী প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা বলেন, অতীতে ভিজিএফের তালিকা প্রণয়নে দলীয়করণের অভিযোগ ছিল। তারা দাবি করেন, এবার যেন কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব না হয় এবং শুধুমাত্র প্রকৃত জেলেরা তালিকাভুক্ত হন।

‎বক্তারা আরও জানান, চরফ্যাশনের ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ২২টি এলাকায় প্রায় ৪৪ হাজার জেলে কার্ড রয়েছে। তাদের অভিযোগ, বিগত সময়ে দলীয় বিবেচনায় প্রায় ২০ হাজার কার্ড প্রদান করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত জেলে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি রোধ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তালিকা হালনাগাদের দাবি জানান তারা।

সভায় পূর্বের তালিকা থেকে ভূয়া জেলে বাদ দিয়ে হালনাগাদকৃত তালিকায় প্রকৃত জেলেদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর