আইডিআরএ’র চেয়ারম্যানকে জেনিথের ফুলেল শুভেচ্ছা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নব নিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন এস এম নুরুজ্জামান।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন যোগদান করায় আজ ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার কর্তৃপক্ষের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।


