শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

“এমটি নিনেমিয়া” ১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে

সৌদি আরব থেকে ১ লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

আজ (১৭ জুন) দুপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিপিসির ক্রুড অয়েল পরিবহণের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ইতোমধ্যে দুই দফায় ক্রুড অয়েল এসেছে। তৃতীয় চালানের তেল গত ৩০ মে ফুজাইরা বন্দর থেকে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে লোড করা হয়। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত লাইটারিং কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকে থাকা ‘নর্ডিকস পলাক্স’ জাহাজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া চলতি মাসের ২৭ বা ২৮ জুন আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল জাহাজে লোড হওয়ার কথা রয়েছে।

তার ভাষ্য, এসব চালান দেশে পৌঁছালে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা থাকবে না।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে। এতে দৈনিক প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও এমএস অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে।

সূত্র জানায়, ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় ছোট ছোট ট্যাংকার জাহাজে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের মজুত সংকটে গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে নতুন চালান আসার পর ৮ মে আবারও উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করেছে সরকার।

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবার ‘এমটি নিনেমিয়া’ জাহাজে মোট ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল এসেছে।

সম্পর্কিত খবর