শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন।

ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক থেকে তিনি পদোন্নতি পান।
সাখাওয়াত হোসেন ২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সাখাওয়াত হোসেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট এবং চিফ ইকোনমিস্টস ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাখাওয়াত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অর্থনীতিতে পিএইচডি করেন।

তার গবেষণার বিষয় ছিল ‘ইমপোর্ট–এক্সপোর্ট ডিমান্ড ফাংশনস অ্যান্ড দ্য ব্যালান্স অব পেমেন্টস স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ’। তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালেও একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য সফর করেছেন।

তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহসান উল্লাহ এবং মা ছুরিয়া বেগম।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হোসনে আরা মোস্তফা বেসিক ব্যাংকে কর্মরত ছিলেন এবং ২০২২ সালে নির্বাহী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। তাদের দুই ছেলে ও এক কন্যা রয়েছে।

সম্পর্কিত খবর