বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালো আইডিআরএ

অনলাইন নিউজ পোর্টালে ‘অনিয়ম-দুর্নীতি সবই করেছেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ )।

কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) আবু বকর এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ‘ওই নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি আইডিআরএ’র দৃষ্টিগোচর হয়েছে। সুপরিকল্পিত এবং সাজানো এই সংবাদ- সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। আইডিআরএ’র কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘ বীমা খাতের বির্তকিত সাবেক তিন সিইও আবদুল খালেক, নজরুল ইসলাম ও বিশ্বজিৎ কুমার মণ্ডল বিভিন্ন সময়ে কোম্পানী পরিচালনায় অনিয়ম, দুর্নীতি, জাল জালিয়াতি ও অর্থলোপাটের অভিযোগে অভিযুক্ত হন। এদের অনেকেই অপরাধে যুক্ত হয়ে শাস্তি ও জরিমানার মুখে পরে। আইডিআরএ এবং বীমা কোম্পানী কাউকে আবার অপসারণও করে। কেউবা আবার সার্টিফিকেট ইস্যুতে সংবাদের শিরোনাম হয়েছেন।

বীমা খাতে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় যখন আইডিআরএ কঠোর অবস্থান গ্রহণ করে- তখন ছিটকে পড়া অশুভ চক্র ক্ষিপ্ত হয়ে উঠে আইডিআরএর বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়। চিহ্নিত ও বির্তকিত সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তাদের ঘিরে বানানো অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়- যা পুরোপুরি বাস্তবতা বিবর্জিত।

খালেক, নজরুল ও বিশ্বজিৎকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে- তা একান্তই তাদের মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য ছাড়া আর কিছুই নয়। বিতর্কিত এই ব্যক্তিদের পেশাগত ইস্যুকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আইডিআরএ সদস্যকে জড়িয়ে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

এমনকি বীমা খাত সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য আইডিআরএ’র আইন সমান। আইডিআরএ’র আইন কিংবা নীতিমালার বাইরে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। রোষানল কিংবা প্রতারণা তো দূরের কথা— অপসারিত ও বিতর্কিত ব্যক্তিদের আলাদা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই।

নিয়ন্ত্রক সংস্থার সকল কর্মকান্ড সবই নিয়মতান্ত্রিক কার্যক্রমের ধারাবাহিকতা মাত্র। এ বিষয়ে স্বাভাবিক দায়িত্ব পালন করছে আইডিআরএ। এখানে আলাদাভাবে কারো বিষয় আলাদা কোনো ব্যাখ্যার সুযোগ নেই।

এমনকি সংবাদে এই প্রতিবেদককে যে বক্তব্য দেওয়া হয়েছে- তাও তিনি ঠিকমতো তুলে ধরা হয়নি। প্রতিবাদে আরো বলা হয়, জনাব আবু বকর মেঘনা ইন্স্যুরেন্সে অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগতভাবে কোন কোন কোম্পানীতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়ান নি। তার বর্ণাঢ্য ক্যারিয়ার সবসময় প্রশংসাযোগ্য।

প্রতিবাদে আরও বলা হয়, আইডিআরএকে ঘিরে এমন কোনো তথ্য ইন্স্যুরেন্স নিউজবিডি ছাড়া অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। শুধু এই অনলাইন মাধ্যমে আইডিআরএর নাম সংযোজন দেখে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। এধরনের কাল্পনিক, মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

ভবিষ্যতে মিথ্যা তথ্য পরিবেশন করে হয়রানি করা হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত খবর