আড়াই কোটি টাকা নৌ বীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স
সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুকূলে ২,৪৪,০০,০০০/- (দুই কোটি চুয়াল্লিশ লক্ষ) টাকার নৌ বীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।
ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে বীমা দাবি পরিশোধের সময় কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে জনাব নাসির উদ্দিন আহমেদ (ভাইস-চেয়ারম্যান), জনাব মোঃ জাহিদ আনোয়ার খান (চিফ কো-অর্ডিনেটর), জনাব মোঃ মইন উদ্দীন, এফসিএস (চিফ ফিনান্সিয়াল অফিসার) এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে জনাব মাহবুবুল করিম (এক্সিকিউটিভ ডাইরেক্টর) ও জনাব আলিমুল রাজি (সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) উপস্থিত ছিলেন।


