শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

খুলে দেয়া হলো ঢাবির হল

সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। তবে শর্ত হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন তার বৈধ কাগজপত্র দেখাতে হবে।

আজ রোববার সকাল ৮টা থেকে হলে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা। এর আগে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এবার অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল প্রশাসন।

করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, আবাসিক হলের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে-ওয়াশ রুম, পানির লাইন, বিদ্যুতের লাইন ও জরাজীর্ণ দেওয়ালের সংস্কার এবং নতুন করে রংয়ের কাজ। ইতোমধ্যে এসব সংস্কার কাজ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন।

আবাসিক হলের প্রস্তুতি বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মু. জাবেদ হোসেন বলেন, আমরা আমাদের সাধ্যমতো হলের সব সংস্কার কাজ সম্পন্ন করেছি। ৫ অক্টোবর স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের যেভাবে বরণ করে নিয়েছি ঠিক একইভাবে অপর শিক্ষার্থীদেরও বরণ করা হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শ্রেণি কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। এরপর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য এ বছরের ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। যদিও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

সম্পর্কিত খবর