সূচকের পতনে চলছে ডিএসইর লেনদেন

সূচকের পতনে ডিএসইতে ৭২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে।

এসময় শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে। একই সঙ্গে ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আলোচ্য সময়ে মোট ২২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৬টির শেয়ারদর বেড়েছে, ১৮৪টির কমেছে এবং ৮৪টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর