জেনিথ লাইফের ব্যবসা উন্নয়ন সভা
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর এই ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মাসুদ রানা, জনাব রাবেয়া আক্তার, জনাব মানসিরা এবং জনাব ফেরদৌসী আরা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠন প্রধান জনাব মোঃ সাইফুল ইসলাম।

সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।


