শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

স্পর্শিয়া কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন

দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। এক যুগের বেশি সময় ধরে অভিনয়ে নিয়মিত হলেও তার কাজের সংখ্যা সেই হিসাবে বেশি না। অভিনয়ে এতদিন থাকার পরও ক্যামেরার সামনে এখনো কেন তাকে কম দেখা যায়? সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পর্শিয়া খোলামেলা কথায় জানান, কাজের সংখ্যা কম হওয়াটা তার জন্য কোনো আফসোসের বিষয় নয় বরং এটি তার নিজের পছন্দের জীবনধারারই অংশ। এছাড়া পর্দার স্পর্শিয়াকে দেখে অনেকে অনেক কিছু ভাবলেও বাস্তবে নিজেকে অত্যন্ত অলস বলে দাবি করেন তিনি।

কাজ এবং ব্যক্তিত্ব প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই। আমি খুবই সাধারণ মানুষ।’

জনসাধারণের মনে তারকাদের জীবন সম্পর্কে যে ধারণা থাকে তা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে, আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না। আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

ক্যারিয়ারে কাজের সংখ্যার চেয়ে মানসিক শান্তি ও ব্যক্তিগত স্বস্তিকেই বেশি গুরুত্ব দেন স্পর্শিয়া। তার মতে, জীবনে চাওয়া-পাওয়ার তালিকা ছোট হলে চাপও কম থাকে। তাই নিজের গতিতে, নিজের মতো করে ক্যারিয়ারে কাজ করে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর