শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারত থেকে এনে হাসিনার ফাঁসি কার্যকর চায় ভুক্তভোগীরা

চব্বিশের গণঅভ্যুত্থানে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবির পাশাপাশি ভারত থেকে তাকে এনে রায় কার্যকর হওয়া দেখতে চান আন্দোলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে সেখানে উপস্থিত জুলাই অভ্যুত্থানের সময় নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে ‘হাজারবার মৃত্যুদণ্ড’ দেওয়া হলেও সেটি ‘কম হয়ে যায়’।

স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারের যে বিচার, সেই বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। সেটি আনুষ্ঠানিকভাবে আদালতের থেকে আজকে রায়ের অপেক্ষা; তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে, সেই রায় আজকে আদালতের মুখ থেকে আমরা আশা করি। রায়ের পর তাকে দেশে এনে ‘দ্রুত’ তা কার্যকরও দেখতে চান বলে তার প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ চব্বিশের অভ্যুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা শুনতে এসে এভাবেই নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন স্নিগ্ধ।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ মামলার রায় ঘোষণা করবে।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে ৭৮ বছর বয়সি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সম্পর্কিত খবর