শিরোনাম
icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক
down of head

ব্যাংক কর্মকর্তা উদ্ধারে মিললো চাঞ্চল্যকর তথ্য

দুই দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদারীপুর পৌরশহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় নাইম রহমানের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” বুধবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত রবিবার (৯ নভেম্বর) সকালে চাকরির পরীক্ষার কথা বলে সৈয়দ নাইম রহমান হোটেলে ওঠেন এবং অগ্রিম ভাড়া পরিশোধ করেন। তিনি রেজিস্ট্রারে নিজের ঠিকানা লিখেছিলেন ঢাকার মিরপুর পল্লবী এবং বাবার নাম হিসেবে উল্লেখ করেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালেই তিনি অফিসে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার যোগাযোগ না পেয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। নিখোঁজের এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত খবর