২০ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে পপুলার লাইফ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ঘোষিত নগদ লভ্যাংশ তাদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

আজ (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। অর্থাৎ, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ঘোষিত এ লভ্যাংশটি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

সম্পর্কিত খবর