ন্যাশনাল লাইফের চেয়ারম্যান নিয়োগে অনিয়ম, ইডরার হস্তক্ষেপ কামনা
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
কোম্পানির একাধিক পরিচালক বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) হস্তক্ষেপ চেয়ে চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছেন।
গত ২৮ জুলাই অনুষ্ঠিত কোম্পানির ২৮৩তম পর্ষদ সভা এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সভা করে ন্যাশনাল লাইফ।
সাধারণ সভায় (এজিএম) পরিচালক নিয়োগ ও চেয়ারম্যান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পাঁচজন পরিচালক যৌথভাবে পর্ষদের কাছে নোট অব ডিসেন্ট অ্যান্ড অবজেকশন দিয়েছেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মাতিউর রহমান, মুজিবুর রহমান, মাশফিকুর রহমান, এ.এইচ. আল আমিন এবং নাহরিন বাবুনের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ২৮৩তম পর্ষদ সভায় তিনজন নতুন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে তোফাজ্জল হোসেনের নিয়োগকে ক্যাজুয়াল ভ্যাকান্সি পূরণের নাম করে করা হলেও, স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তিনি কার স্থলাভিষিক্ত হচ্ছেন। এছাড়া, তিনি প্রায় পাঁচ বছর ধরে পর্ষদের কার্যক্রম থেকে সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন।


