যমুনার ভারপ্রাপ্ত সিইও হলেন অজিত চন্দ্র আইচ

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন অজিত চন্দ্র আইচ।

তিনি গত ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অজিত চন্দ্র আইচ এর আগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও ছিলেন।

১৯৮৫ সালে জীবন বীমা কর্পোরেশনে উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন অজিত চন্দ্র। পরবর্তীতে ন্যাশনাল লাইফ, সন্ধানী লাইফ, সোনালী লাইফ ও প্রোগ্রেসিভ লাইফে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক অজিত চন্দ্র আইচ বর্তমানে দেশের বীমা শিল্পের পরিচিত নাম।

সম্পর্কিত খবর