শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় সেভাবে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই সরব। বিভিন্ন ইস্যুে নিয়ে প্রায় কথা বলতে দেখা যায় তাকে। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক নিয়ে কথা বললেন শাওন।

এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন বললেন, মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করছেন! উনার ভাষ‍্যমতে গত ১৫/২০ বচ্ছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।

এর পর শাওন লেখেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সলভ (!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

শাওনের পোস্টে এ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অনেকেই শাওনের সঙ্গে একমত পোষণ করছেন।

কেউ মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, ‘কেন পাকিস্তান? আর আপনাদের এই দায়িত্ব কে দিয়েছে?’ কারো মন্তব্য, ‘পাকিস্তান চাই না। পাকিস্তানের কিছু ডিল চাই না।’ কেউ বলেছেন, ‘ওনাদের কাছ থেকে কি শিখব। বুঝলাম না কিছুই।’

উল্লেখ্য, ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

(২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, পাকিস্তানের দূতাবাস থেকে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
বৈঠকে তারা বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন। দুই দেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং এই উন্নতির জন্য একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। যা ঘিরে এই পোস্ট দিলেন শাওন।

সম্পর্কিত খবর